দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাটালিয়নটি ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সোমবার (১৩ জুলাই) ১১ বিজিবির প্রশাসনিক দায়িত্বাধীন পেকুয়া সদর ইউনিয়নের বলিরপাড়া, আবাসন প্রকল্প ও মোরারপাড়া গ্রামে রান্না করা খাবার এবং শুকনা খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, তিনটি গ্রামের ৫০০ জনকে রান্না করা খাবার এবং ৫১০টি পরিবারের মধ্যে ৫১০টি শুকনা খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে চাল, আলু, ডাল, সয়াবিন তেল, চিড়া, পেঁয়াজ, গুড়, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী রয়েছে।
এ ছাড়া ড্রোন প্রযুক্তির মাধ্যমে বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক ও মানবিক দায়িত্ব। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএস/